ব্রেকিং নিউজঃ

হবিগঞ্জের জেলা প্রশাসক করোনা পজিটিভ

হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নমুনা পরীক্ষায় করেনা পজিটিভ এসেছে। এ নিয়ে তিনিসহ জেলা প্রশাসনের মোট ৫ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।

সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান। রবিবার প্রাপ্ত রিপোর্টে জেলা প্রশাসনের করোনা শনাক্ত হয় এবং পরীক্ষার জন্য পুনরায় নমুনা প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের নাজির। তারা সকলেই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হবিগঞ্জ জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৫ জনে। এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন। সরকারি কর্মকর্তা-কর্মচারী ৮ জন। বাকিরা নানা শ্রেণি-পেশার মানুষ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930