ব্রেকিং নিউজঃ

বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এখন থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা প্রণয়ন করা হবে।

এক্ষেত্রে বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে, তবে বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত বিশেষ আইনের অধীনে চলমান কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং বিএআরসি আইনের ৩৪ক ধারায় সরকার কর্তৃক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা স্থগিত করা হয়েছে।

প্রয়োজনে আইন দুটো পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধন/বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের নেতারা এ সময় তাদের বেশ কিছু দাবি উপস্থাপন করেন এবং উপদেষ্টা তাদের অনুরোধ আন্তরিকতার সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, সংস্থাটির সাবেক চেয়ারম্যান ইমরান করিম, বর্তমান সাধারণ সম্পাদক আবদুল হালিমসহ অন্যান্য নেতা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930