ব্রেকিং নিউজঃ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠাবেন যেভাবে

দেশের বন্যা পরিস্থিতিতে আক্রান্ত মানুষদের সহায়তা করতে তহবিল গঠন করেছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়।

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠানো যাবে ।

প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য- সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি আগ্রহকে সরকার স্বাগত জানায়’।

‘আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত একাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন:

হিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’

ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়

হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩’

এতে আরো বলা হয়, ‘এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে’।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031