ব্রেকিং নিউজঃ

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

রোববার রাজধানীর সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে এ বৈঠককালে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে। যদিও নানা শ্রেণি-পেশার মানুষের বিভিন্ন দাবি-দাওয়া ও ইস্যুভিত্তিক আন্দোলনের কারণে তা কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন। আশা করি দ্রুত পরিস্থিতির উন্নয়ন ঘটবে।

বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করলে উপদেষ্টা বলেন, শীঘ্রই অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।

উপদেষ্টা এ সময় বিগত সরকারের আমলে কিছু লাইসেন্সকৃত অস্ত্রের অবৈধ ও অপব্যবহারের কথা উল্লেখ করেন এবং সে বিষয়েও পদক্ষেপ নেওয়ার কথা জানান।

ফরাসি রাষ্ট্রদূত দেশের পুলিশ সংস্কারে বর্তমান সরকারের পদক্ষেপের বিষয়ে উপদেষ্টার নিকট জানতে চান।  সেই সঙ্গে তিনি বলেন, পুলিশ সদস্যদের বিশ্রামের সময় কম হওয়ার কারণে অনেক চাপের মুখে তাদের দায়িত্ব পালন করতে হয়।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে একমত প্রকাশ করে উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) বলেন, আমরা পুলিশ সংস্কারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।

তবে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা পুলিশ বাহিনী ছাড়াও পর্যায়ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য বাহিনীর সংস্কারে উদ্যোগ নিচ্ছি।

এ সময় ঢাকাস্থ ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অভ মিশন গুইলাম অড্রেন ডি কেরড্রেলসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031