ব্রেকিং নিউজঃ

চলমান প্রকল্পে সাহায্য অব্যাহত থাকবে: জাপান

বর্তমান সরকার ও চলমান পকল্পে সব ধরণের সাহায্য অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

রোববার সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, চলমান প্রকল্প সম্পন্ন করা এবং ভবিষ্যত সহযোগিতা অব্যাহত রাখবে জাপান। তাদের চলমান অংশীদারিত্বে প্রকল্পসমূহ সম্পন্ন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখারো আশ্বাস দিয়েছেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, আমি ইতোমধ্যে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। এই
অন্তবর্তীকালীন সময়েও আমরা প্রকল্পসমূহের কাজ অব্যাহত রেখেছি এবং যথাসময়ে বাংলাদেশ
সরকারের নিকট বুঝিয়ে দিতে পারব বলে আশা করি।

উপদেষ্টা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান সবসময়ই বাংলাদেশের ভালো বন্ধু এবং বৃহত্তম উন্নয়নের অংশীদার।

তিনি কারিগরি শিক্ষার উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি শিক্ষা উন্নয়নে এবং বাংলাদেশিদের জাপানে পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031