ব্রেকিং নিউজঃ

‘আনন্দ’ স্লোগানে মঞ্চ মাতালেন ডেমোক্রেটরা

চলতি বছরের নভেম্বরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন এ নির্বাচন ঘিরে জোর প্রচার-প্রচারণা চালাচ্ছে ক্ষমতাসীন দল ডেমোক্রেট। গত ১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত ছিল দলটির জাতীয় সম্মেলন।

বুধবার সম্মেলনের তৃতীয় দিনে আনন্দ স্লোগানে মুখরিত ছিল শিকাগোতে অবস্থিত ডেমোক্রেট কনভেশন হল। এদিন উৎসবমুখর পরিবেশে নানান চমকে মঞ্চ মাতালেন ডেমোক্রেট সাবেক ও নতুন নেতারা।

ডেমোক্রেট তারকাদের উপস্থিতিতে ঝলমলে হয়ে ওঠে চারপাশ। গান-বাজনা ও আনন্দঘন পরিবেশে বেশ উপভোগ করতে দেখা গেছে সমর্থকদের।

এদিনই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেন টিম ওয়ালজ।

সে সময় পরিবারের সঙ্গে মঞ্চে উঠে উপভোগ করতে দেখা যায় ওয়ালজকে।

এ সময় টিম ওয়ালজ বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে আপনাদের মনোনয়ন গ্রহণ করা আমার জন্য সম্মানের।

আজ রাতে আমরা এখানে একটি সুন্দর ও সাধারণ কারণে হাজির হয়েছি। আমরা এ দেশকে ভালোবাসি।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930