ব্রেকিং নিউজঃ

ভারতীয় স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ হাইকমিশনারের

বাংলাদেশে ভারতীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি জানান, ত্রিপুরার বন্যা অনাকাঙ্ক্ষিত। এতে দুদেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে বাঁধ খুলে গেছে বলেও মন্তব্য করেছেন প্রণয় ভার্মা।

নিরাপত্তার বিষয় ছাড়াও তিনি দুই দেশের মধ্যে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্য নিয়ে আলোচনা করেন এবং সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশের প্রতি ভারতের দৃঢ় বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, উদ্বেগ নিরসনে ঢাকার কূটনৈতিক জোনে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে রাষ্ট্রীয় অতির্থি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, ১০ জেলায় ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত। নিহত হয়েছেন দুজন আর নিখোঁজের খবর নেই।

নদীগুলো ভরাট হওয়ায় দ্রুত বন্যার পানি ছড়িয়ে পড়েছে। তবে বন্যাকবলিত এলাকাগুলো উপদেষ্টারা পরিদর্শন করবেন বলে জানান তিনি।

প্রেস সচিব বলেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে প্রধান উপদেষ্টার। সুসম্পর্ককে কাজে লাগিয়ে পানিবণ্টনে দুদেশের সমঝোতার আহ্বান করেছেন।

এ সময় বৈঠকে সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম আরও বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ১০ জেলা বন্যাকবলিত হয়েছে এবং সর্বশেষ হিসাবে ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরকে উদ্ধৃত করে তিনি জানান, দীর্ঘসময় অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া বন্যার অন্যতম কারণ হলো নদ-নদী ও খালবিল শুকিয়ে যাওয়া।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031