ব্রেকিং নিউজঃ

বৈষম্যবিরোধী আন্দোলন: আহতদের ঢাকার ১৩ হাসপাতালে ভর্তির অনুরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতাকে সারা দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তবে ঢাকায় যারা আহত হয়েছেন তাদের রাজধানীর ১৩ হাসপাতালে ভর্তির অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

রাজধানীর যেসব হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ভর্তির অনুরোধ করা হয়েছে সেগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মুগদা জেনারেল হসপিটাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (জাতীয় পঙ্গু হাসপাতাল), জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় নিউরো সাইন্স হাসপাতাল।

আন্দোলনে আহতদের এসব হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930