ব্রেকিং নিউজঃ

ইরানের মসজিদগুলো আবারো খোলে দেয়া হচ্ছে

করোনাভাইরাসের প্রকোপ কমতে থাকায় সোমবার থেকে বেশ কিছু অঞ্চলের মসজিদগুলো পুনরায় চালু করবে ইরান।প্রেসিডেন্ট হাসান রুহানি রোববার এক টেলিভিশন বিবৃতিতে বলেন, দেশের প্রশাসনিক বিভাগগুলোর মধ্যে ১৩২টি বিভাগের মসজিদগুলো খুলে দেয়া হচ্ছে। যা দেশটির মোট বিভাগের এক তৃতীয়াংশ।

এসময় তিনি বলেন, একত্রে ইবাদতের চেয়ে সামাজিক দূরত্ব বেশি গুরুত্বপূর্ণ। ইসলামে সুরক্ষা আবশ্যক কিন্তু মসজিদে নামাজ পড়া কেবল “সুপারিশ করা” হয়েছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেছেন, গত ২৪ ঘন্টা এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭ জন মারা গেছেন, যা বিগত ৫৫ দিনের মধ্যে সর্বনিম্ন।

তিনি সংবাদ সম্মেলনে আশা রেখে বলেন, “আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে।দেশটিতে গত মার্চ থেকে ধর্মীয় জমায়েত ও মসজিদগুলো বন্ধ রয়েছে।

আল জাজিরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930