ব্রেকিং নিউজঃ

৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ

সারা দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণকরা হয়েছে। আজ সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930