ব্রেকিং নিউজঃ

‘এখন থেকে রিয়েল ইন্ডিকেটর দিয়ে পারফরম্যান্স মাপা হবে’

স্তুতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘দুর্নীতির দুষ্ট চক্র থেকে বেরোতে হবে।

এখন থেকে রিয়েল ইন্ডিকেটর দিয়ে পারফরম্যান্স মাপা হবে। পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে গ্রাহক সেবা ও সন্তুষ্টির ভিত্তিতে।’

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন করতে হবে। নতুন প্রজন্মের নতুন ধরনের আইডিয়া নিয়ে কাজ করতে হবে।’

মহান মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা আরো বলেন, ‘উন্নয়নের গল্প-কাহিনী যদি সত্য হতো তবে কি মানুষ রাস্তায় নেমে আসতে হতো?

বাইরের মানুষ আমাদের নিয়ে কি ভাবে তা আমাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। অতিরিক্ত যেকোনো ব্যয় বন্ধ করে মিতব্যয়িতা নীতি গ্রহণ করতে হবে কিন্তু কাজ কমানো যাবে না।

মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031