ব্রেকিং নিউজঃ

১৫ আগস্ট যে কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইকের’ এর অংশ হিসেবে তৃতীয় দিনে সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান কর্মসূচি’ পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সারা দেশের সব ছাত্রজনতাকে ওই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়ে বুধবার এক বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।

সকাল ১০টায় কেন্দ্রীয় জমায়েতের স্থান হিসেবে শাহবাগে অবস্থান নেবে সমন্বয়কসহ আন্দোলনকারীরা।

বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবি উল্লেখ করা হয়।

দাবিগুলো হলো-১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে- সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে; ২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও ১৪ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে- তাদের বিচার নিশ্চিত করতে হবে; ৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে- তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে; ৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে- তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930