ব্রেকিং নিউজঃ

বিচার বিভাগের কর্মকর্তাদের ১০ দিনে সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ

বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আগামী ১০ কর্মদিবসের মধ্যে তাদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে।

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের দেশে-বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। তাঁর সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031