ব্রেকিং নিউজঃ

এখন প্রধান কাজ হলো জিনিসপত্রের দাম কমানো: অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বললেন, কাকে ধরব, কাকে আটকাব সেটা মূল বিষয় নয়; এখন প্রধান কাজ হলো জিনিসপত্রের দাম কমানো।

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের দপ্তরে বর্তমান মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করতে এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠক শেষে এসব কথা জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।

তিনি বলেন, ‘দ্রুত কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, সেটা নিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আমরা এরইমধ্যে উৎপাদন এবং সরবরাহের দিকে মনোযোগ দিয়ে কাজ শুরু করেছি। কাকে ধরব, কাকে আটকাব সেটা মূল বিষয় নয়; এখন প্রধান কাজ হলো জিনিসপত্রের দাম কমানো।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘জিনিসপত্রের দাম রাতারাতি একেবারেই কমানো সম্ভব হবে, বিষয়টা সেরকম হয়তো নয়। কিন্তু দাম কমবে এটা নিশ্চিত। মানুষের মধ্যে একটা স্বস্তি মিলবে শিগগিরই।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, উৎপাদন বাড়লে বাজারে সরবরাহ বাড়বে। উৎপাদন বাড়াতে ব্যবস্থা নেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।দিয়েছেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031