ব্রেকিং নিউজঃ

সেন্টমার্টিন নিয়ে শেখ হাসিনার বক্তব্য ‘বাকোওয়াজ’: মির্জা ফখরুল

‘সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দিলে ক্ষমতা অটুট থাকত’ বলে শেখ হাসিনা যে বার্তা দিয়েছেন সেটিকে বাকোওয়াজ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগ নেত্রীর উদ্দেশে তিনি বলেন, নিজে যখন ব্যর্থ হন, তখন অন্যের ঘাড়ে দোষ চাপানো তাদের একটা বৈশিষ্ট।

আমি স্পষ্ট করে বলতে চাই, এটা ছিল ছাত্র-জনগণ-নাগরিকের একটা স্বতস্ফূর্ত গণজাগরণ। সেই গণজাগরণকে সুসংহত করাই আমাদের একমাত্র কাজ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে সোমবার সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাসোর পর সাংবাদিকদের সামনে কথা বলছিলেন মির্জা ফখরুল।

এই আন্দোলনকে ‘বিভ্রান্ত’ করার চেষ্টা চলতে পারে মন্তব্য করে তিনি বলেন, জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। সবাই ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে, তা সুসংহত করার জন্য কাজ করুন।

সরকার পতনে ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ করতে পরাজিতরা ‘চক্রান্ত করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল

ষড়যন্ত্র রুখতে দেশের মানুষকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

ফখরুল বলেছেন, দেশে প্রতিবিপ্লবের যে আশঙ্কা আছে, সেই আশঙ্কা থেকে আমি সকলকে বলব দেশকে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে, রাস্তায় থেকে তাদের (আওয়ামী লীগ) যে চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা।

এ সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু, শামীমুর রহমান শামীম, রফিক শিকদার, এসএম জাহাঙ্গীর, যুবদলের নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর বিএনপির সাইফুল ইসলাম নিরব, রফিকুল আলম মজনু, আমিনুল হক, তানভীর আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31