ব্রেকিং নিউজঃ

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি নেতারা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল।

সাড়ে তিনটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করছেন

জানা গেছে, বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দিতে দেখা গেছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীকে।

ছাত্র-জনতার তীব্র গণ আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

ওইদিন অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ পরিচালনার কথা জানান সেনাপ্রধান ওয়াকার-ওজ-জামান।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে রাতে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। শপথ নেয়ার পর বিএনপির সঙ্গে ড. ইউনূসের এটিই প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930