ব্রেকিং নিউজঃ

অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে ১৫ সদস্যের

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার রাতের মধ্যেই হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ।

এমনটি জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

একটি সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে ১৫ সদস্যের। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেবেন ড. ইউনূস।

ড. ইউনুস এখন দেশের বাইরে আছেন। আগামীকাল দুপুরে এসে পৌঁছানোর কথা রয়েছে। তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিসিভ করতে যাজেন বলে নিশ্চিত করেছেন সেনাপ্রধান।

সেনাপ্রধানের সংবাদ সম্মেলন শেষে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে ১৫ সদস্যের।

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে উত্তাল ছিল পুরো দেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট সোমবার পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে যায় পুলিশের চেইন অব কমান্ড। সরকার পদত্যাগকে ঘিরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্মবিরতিতে রয়েছে পুলিশ প্রশাসন। এমন অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করেন শিক্ষার্থীরা।

সরকারের পতনের কারণে দেশ প্রায় অচল হয়ে পড়েছে। আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলে দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930