ব্রেকিং নিউজঃ

তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখার আহ্বান সমন্বয়ক সারজিসের

তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখতে বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

পোস্টে সারজিস লিখেছেন, ‘ট্রাফিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা থেকে দেশের সংস্কার… অনেক তো দেখলেন! এবার না হয় দেশ গঠনের দায়িত্বে তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখলেন!’

এর আগে এদিন গণমাধ্যমকে তিনি জানান, বুধবার রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন এ নিয়ে চলছে নানা আলোচনা।

এর মধ্যেই নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যা চূড়ান্তও হয়েছে।

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031