ব্রেকিং নিউজঃ

লাশ নিয়ে রাজপথে আন্দোলনকারীরা

রাজধানীর ফার্মগেট-কারওয়ানবাজারে দিনভর হামলায় নিহত ৩ আন্দোলনকারীরা লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে তাদের নিয়ে রাজপথে নেমেছে আন্দোলনকারীরা।

রোববার বিকাল সোয়া ৬টায় আন্দোলনকারীরা শহিদ মিনার থেকে শাহবাগের দিকে স্লোগান দিয়ে যেতে থাকেন।

এ সময় তারা, ‘আমার ভাই মরল কেন? জবাব চাই জবাব চাই, ‘এক দফা এক দাবি, সরকারের পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা বলেন, সারাদেশে আমাদের ভাইদের ওপর হামলা করেছে। আমাদের অনেক ভাইদের হত্যা করা হয়েছে।

ঢাকায়ও আমাদের অসংখ্য ভাইদের হত্যা করা হয়েছে। এই স্বৈরাচারী হাসিনার পদত্যাগ করার আগে আমরা রাজপথ ছাড়ব না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031