ব্রেকিং নিউজঃ

আইনমন্ত্রীর উদ্যোগে ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার দুই আদালত থেকে ৪২ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন।

এজন্য তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে সারা দেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন।

এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ছুটির দিনেও ঢাকা সিএমএম আদালত থেকে ৩৭ জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৫ জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন।

আগামী ১১ এপ্রিল থেকে তাদের স্থগিতকৃত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কোনো নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয়, সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে।

তিনি এ বিষয়ে গতকালও (বৃহস্পতিবার) বলেছেন, বিচার বিভাগ স্বাধীন কিন্তু প্রসিকিউশন টিম আইন মন্ত্রণালয়ের অধীনে।

তাই যারা সহিংসতার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর তাদেরকে জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031