ব্রেকিং নিউজঃ

শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে শেকৃবিতে শিক্ষকদের প্রতিবাদ ও মৌন মিছিল

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী ও সাধারণ মানুষদের গণহারে গ্রেফতার, মামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়(শেকৃবি) নিপীড়ণ বিরোধী শিক্ষক সমাজ।

শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় কৃষি অনুষদের সামনে প্রতিবাদলিপি পাঠ শেষে মৌন মিছিল করেন এ শিক্ষক সমাজ।

মৌন মিছিল শেষে উপস্থিত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের সাক্ষাৎ করেন এবং মামলা ও হয়রানির শিকার শিক্ষার্থীদের সহযোগিতা করার আহবান জানান।

জানা গেছে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেরেবাংলা নগর থানায় পুলিশের উপর হামলার অভিযোগে গত ২১ জুলাই শেকৃবির ২০ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি মামলা করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের উপর শিক্ষার্থীদের ইটপাটকেলের আঘাতে ২ পুলিশ কর্মকর্তা রক্তাক্ত ও জখম হন এবং এর পাশাপাশি অনেক সদস্য আহত হন।

তবে এ ঘটনাকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত বলে উল্লেখ করে মিথ্যা মামলা প্রত্যাহার করার আহবান জানান নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন তারা। পাশাপাশি শিক্ষার্থীরা যেন আর কোন ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সজাগ থাকার ও প্রয়োজনে ছাত্র-ছাত্রীদের আর্থিক ও মানসিক সহযোগিতার জন্য একটি বিশেষ সেল গঠনের কথা বলেন।

প্রতিবাদলিপিতে তারা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস খুলে দেয়ার উপযুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরির আহবান জানান। সেই সঙ্গে চলমান আন্দোলনে হত্যাকারীদের বিচার চেয়ে শিক্ষকদের সঙ্গে পুলিশের অসাদাচরণের নিন্দা জানান।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031