ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়ার মুক্তি জন্য প্যারোলে আবেদন করলে ভাবা হবে: ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের জন্য প্যারোলে আবেদন করলে শর্ত বিবেচনায় বিষয়টি ভাবা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের বিষয় নয়। এটি আদালতের বিষয়। তবে তারা (বিএনপি) চাইলে প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করলে সরকারি বিধিবিধান অনুসারে বিবেচনা করা হবে।

বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি দ্বিমুখী আচরণ করছে এমন মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপির কোনো কোনো নেতা বলছেন, আন্দোলন করে তাদের নেত্রীকে মুক্ত করবেন। আবার কেউ বলছেন, তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে প্যারোলে মুক্তি।

মন্ত্রীসভার রদবদল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভা একটা রদবদলের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি একটা রদবদল হয়েছে। তাই খুব তাড়াতাড়ি মন্ত্রিসভায় আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম। এটা হয়তো আরও পরে হতে পারে।

তিনি আরো বলেন, কাজের গতির জন্য সম্প্রসারণটা হচ্ছে। হয়তো আমি যে স্থানে আছি প্রধানমন্ত্রী যদি মনে করেন আমাকে অন্য আরেকটা স্থানে দিলে পারফরম্যান্সটা ভালো হবে। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031