ব্রেকিং নিউজঃ

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়েছে

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৩৯ হাজার ২৫৮ জন। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে।

সূত্র আরো জানায়, গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছে ৮৩ জন। মোট সংখ্যায় তাদেরকেও অন্তর্ভূক্ত করা হয়েছে।

গাজায় গত নয় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে আহত হয়েছে ৯০ হাজার ৫৮৯ জন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়।

একইদিন ইসরাইল গাজায় পাল্টা হামলা শুরু করে। এ হামলা চলমান রয়েছে।
সুএ বাসস

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930