ব্রেকিং নিউজঃ

এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি: পিটার হাস

ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশ থেকে এভাবে মিশন শেষ করতে হবে ভাবিনি।

মঙ্গলবার রাতে সামাজিকমাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের মিশন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথাও জানান পিটার হাস।

তিনি বলেন, ‘এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি। আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি।

দূতাবাসের সব কর্মী, আমার সহকর্মী, পরিবার, বন্ধু ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

এই পোস্টের সঙ্গে মার্কিন দূতাবাস, ঢাকার একটি ফেসবুক পোস্ট যুক্ত করে দেন হাস। পোস্টটি বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত। দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মীদের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের ১ মার্চ বাংলাদেশে এসেছিলেন পিটার হাস। রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930