ব্রেকিং নিউজঃ

আর্জেন্টিনা-স্পেন কত টাকা করে পেল?

ফাইনালিসিমায় লিওনেল মেসির বিপক্ষে খেলতেচান লামিনে ইয়ামাল। গতকাল ইউরোর ফাইনালখেলতে নামার আগে নিজের ইচ্ছে প্রকাশকরেছিলেন স্প্যানিশ উইঙ্গার। তার সেই চাওয়া দুইমহাদেশের শ্রেষ্ঠত্বের ফাইনাল শেষে পূরণও হয়েছে।ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে স্পেন ইউরোচ্যাম্পিয়ন হওয়ার পর সোমবার সকালেআর্জেন্টিনাও কোপা আমেরিকায় চ্যাম্পিয়নহয়েছে। কলম্বিয়াকে লাউতারো মার্তিনেজের গোলে১-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এতে করেফাইনালিসিমায় মেসির বিপক্ষে খেলাটা নিশ্চিতলামিনের। যদি ফাইনালিসিমার আগে দুইতারকার কোনো ধাক্কা না আসে আরকী। সে যাইহোক ফাইনালিসিমার সময় ঘনিয়ে আসার সময়ইমেসি-লামিনে খেলতে পারবেন কিনা তা জানাযাবে। তবে এখন চ্যাম্পিয়ন হওয়ার দুই তারকারদলের পকেটে কত টাকা করে ঢুকেছে সেটা জানাযাক। ২০২৪ ইউরোতে চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনপেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬২ কোটি টাকা।অন্যদিকে রানার্সআপ ইংল্যান্ড পেয়েছেবাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১০ কোটি টাকা।সবমিলিয়ে ইউরোর বাজেট ছিল বাংলাদেশি মুদ্রায়প্রায় ৪ হাজার ২৪৩ কোটি ২৮ লাখ টাকা। প্রতিটিদল অংশগ্রহণ ফি এবং ম্যাচের ফলের ওপর ভিত্তিকরে প্রাইজমানি পকেটে পুড়েছে। উয়েফার মতোএত বাজেট ছিল না কনমেবলের। পুরো টুর্নামেন্টেবাজেট ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪৭ কোটিটাকা। সেখান থেকে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাপেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৯ কোটি টাকা।আর রানার্সআপ কলম্বিয়া পেয়েছে প্রায় ৮৩ কোটিটাকার মতো। প্রতিটি দল ম্যাচ ফি ও ম্যাচেরফলের ওপর ভিত্তি করে এই প্রাইজমানি পেয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930