ব্রেকিং নিউজঃ

নিজেকে ‘ফিটনেস-ফ্রিক’ দাবি করেন জাহানারা

জিম সেশন ও ফিটনেস ট্রেনিংসের নানা ছবি-ভিডিও নিয়মিতই নিজের ফেইসবুক পাতায় পোস্টকরেন জাহানারা আলম। ফিটনেসের প্রতি তারঅনুরাগের প্রমাণ তার ক্যারিয়ারজুড়ে মিলেছেনানা সময়ে। নিজেকে তিনি দাবি করেন ‘ফিটনেস-ফ্রিক।’ এক বছর পর তার জাতীয় দলে ফেরারক্ষেত্রেও এটি সহায়তা করেছে বলে মনে করেনতিনি। সামনের এশিয়া কাপে তাকিয়ে দেশেরঅভিজ্ঞ এই পেসারের স্বপ্ন, ২০১৮ আসরের মতোইশিরোপার আলোয় উদ্ভাসিত হওয়া। একসময়জাহানারাকে ছাড়া বাংলাদেশ দল ভাবাই যেত না।দলের অবিসংবাদিত সেরা পেসার ছিলেন তিনি।বেশ কিছু রেকর্ড গড়েন তিনি। তবে সময়েরস্রােতে তার পারফরম্যান্সে পলি জমে যায়।একসময় যা ছিল অভাবনীয়, সেটিই বাস্তব রূপপায় গত বছর। দলে জায়গা হারান তিনি। বাদপড়ার আগে শেষ ১০ ওয়ানডেতে তার উইকেটছিল ৮টি। অবস্থা ভীষণ নাজুক ছিল টি-টোয়েন্টিতে, শেষ ১০ টি-টোয়েন্টিতে উইকেট ছিলকেবল ২টি। বাংলাদেশের হয়ে তিনি সবশেষখেলেছেন গত বছরের মে মাসে শ্রীলঙ্কা সফরে।এক বছরের বেশি সময় পর দলে ফিরলেন শ্রীলঙ্কাসফর দিয়েই। এবারের লঙ্কা অভিযান এশিয়াকাপের জন্য। বাইরে থাকার সময়টায় নিজেকেঘষেমেজে মরচে ছাড়ানোর চেষ্টা করেছেন তিনিএকটি ক্রিকেট একাডেমিতে। ঘরোয়া ক্রিকেটেরপরিচিত কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানেচেষ্টা করেছেন আরও শাণিত হয়ে উঠতে।বিকেএসপিতে জাতীয় দলের ক্যাম্পের ফাঁকেবিসিবির ভিডিও বার্তায় তিনি শোনালেন সেইঅধ্যাবসায়ের গল্প। “দীর্ঘ এই এক বছরের ৯ মাসআমি মাসকো একাডেমিতে অনুশীলন করেছি।সালাউদ্দিন স্যারসহ ওখানে যারা কোচিং স্টাফছিলেন, ওঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন আমারসঙ্গে এবং চেষ্টা করেছেন আমি যেন ভালোপারফরম্যান্স করতে পারি।” “প্রতিটি সময় চেষ্টাকরেছি নিজেকে তৈরি করে রাখার জন্য, যেন নারীদলের যখনই প্রয়োজন হবে, আমি যেন প্রস্তুতঅবস্থায় থাকতে পারি। সবশেষ প্রিমিয়ার লিগেভালো পারফরম্যান্সও হয়েছে, দীর্ঘ ৯ মাসেরপরিশ্রম বলতে পারেন। সবকিছু মিলিয়ে অনেকভালো অনুভূতি যে আবারও বাংলাদেশ দলেরপ্রতিনিধিত্ব করতে পারব।” এবারের প্রিমিয়ারলিগে ৯ ম্যাচে ২৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনিই। এই পারফরম্যান্স তোবটেই, দলে ফেরায় বড় ভূমিকা রেখেছে তারফিটনেসও। ৩১ বছর বয়সী পেসারের মতে, সবসময় ফিটনেসকে সবচেয়ে গুরুত্ব দেওয়াতেইক্যারিয়ারের নানা পথ মাড়িয়ে এত বছর পরওএতটা তরতাজা ও চনমনে তিনি। “আমিসবসময়ই ফিটনেস-ফ্রিক। ৯ বছর বয়স থেকেইখেলাধুল করি, সেটা হ্যান্ডবল, ভলিবলৃসবাইজানেন এসবৃ আন্তস্কুল, আন্তজেলা, আন্তবিভাগ, তখন থেকেই আসলে শুরু। ২০০৭ সালে যখনক্রিকেট শুরু করি, তখন থেকে চেষ্টা করেছি যেনফিটনেস ভালো পর্যায়ে থাকে।” “আমি যেহেতুএকজন পেস বোলারৃ২০০৭ সাল থেকে চেষ্টাকরেছি একই গতি ধরে রাখতে। বরং গতি বেড়েছেআমার, কমেনি। আমার ফিটেনস ও শক্তিআমাকে সহায়তা করেছে। আপনারা জানেন যে, জিম ও রানিং করতে আমি খুবই পছন্দ করি।বিশেষ করে, এই বয়সে এসে, সাড়ে ১৫ বছরজাতীয় দলকে সার্ভিস দিয়েছি, সাড়ে ১৭ বছরআমার ক্রিকেট ক্যারিয়ারৃ সবকিছু মিলিয়ে এখনওযে পর্যায়ের ‘ওয়েট ট্রেনিং’ করি বা অনুশীলন করি, ওই ‘পাওয়ার’ আমাকে সহায়তা করে গতি ওফিটনেস ধরে রাখতে।” ছেলে-মেয়ে মিলিয়েইএখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড়ট্রফি এসেছে জাহানারাদের হাত ধরেই। ২০১৮এশিয়া কাপে সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়নহয়েছিল বাংলাদেশ। কুয়ালা লামপুরে রোমাঞ্চকরফাইনালে শেষ বলে দুই রান নিয়ে জাহানারাইছিলেন ঐতিহাসিক মুহূর্তটির স্বাক্ষী। এরপরদেশের মাঠে গত এশিয়া কাপে চরমভাবে ব্যর্থ হয়েসেমি-ফাইনালেই খেলতে পারেনি বাংলাদেশ। সেইহতাশা পেছনে ফেলে এবার ছয় বছর আগেরউৎসব ফেরাতে চান জাহানারা। “এশিয়া কাপেদলের প্রথম লক্ষ্য আমাদের অবশ্যই সেমি-ফাইনাল খুব ভালোভাবে খেলা। এখানে একটাসমীকরণ আছে আমাদের, যেটা আমি মনে করি, আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালখেলতে পারি, তাহলে পাকিস্তানকে হয়তো পাব।সেদিক থেকে আমাদের জন্য একটু সহজ হতেপারে। আমরা সেটিই চেষ্টা করব।” “কাজেই প্রথমম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। ইতিবাচকফল যদি আমরা বাংলাদেশ দলের জন্য আনতেপারি, এটা ভালো হবে এবং অবশ্যই আমরা চেষ্টাআমাদের সুখস্মৃতি ফিরিয়ে আনার জন্য, যেটাআমরা ২০১৮ সালে করেছিলাম।” প্রথম ম্যাচেইবাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। তাদেরকেহারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাবেড়ে যাবে প্রবলভাবেই। সেক্ষেত্রে সেমি-ফাইনালেএড়ানো যাবে ফেভারিট ভারতকে। জাহানারাবলছেন সেই সমীকরণের কথাই। দলের লক্ষ্যসুনির্দিষ্ট হলেও নিজের লক্ষ্য তার তেমন কিছু নয়।তিনি স্রফে চান প্রতিচি ম্যাচে দলের জয়ে বড়অবদান রাখতে। “চেষ্টা করেছি সামনের এশিয়াকাপের জন্য খুব ভালোভাবে প্রস্তুত হতে। প্রিমিয়ারলিগের আগে দলের বাইরে ছিলাম। সেখানেও চেষ্টাকরেছি নিজেকে তৈরি করতে। প্রিমিয়ার লিগআমার জন্য টার্নিং টুর্নামেন্ট ছিল। এখন জাতীয়দলের ক্যাম্প চলছে। আশা করি, এই প্রস্তুতি ম্যাচেপারফরম্যান্সে মেলে ধরতে সহায়তা করবে আমারজন্য।” “ব্যক্তিগতভাবে নিজের লক্ষ্য থাকবে যেনপ্রত্যেকটি ম্যাচে খুব ভালো অবদান রাখতে পারিদলের জয়ে।” এবারের এশিয়া কাপ হবে শ্রীলঙ্কারডাম্বুলায়। আগামী শুক্রবার শুরু আসর, বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ জুলাই। ‘বি’ গ্রুপেলঙ্কানদের পাশাপাশি বাংলাদেশের অন্য দুই সঙ্গীমালেয়েশিয়া ও থাইল্যান্ড। গত আসরে থাইল্যান্ডচমক উপহার দিয়েছিল সেমি-ফাইনালে উঠে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031