ব্রেকিং নিউজঃ

আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: নজরুল ইসলাম

যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঠিক করতে সমমনা তিনটি দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শুক্রবার রাজধানীর গুলশান কার্যালয়ে এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করে দলটি।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে যে একদফা আন্দোলন, মূলত সেই আন্দোলনেই আমরা আছি।

এর অংশ হিসাবে আমরা দেশনেত্রীর মুক্তি চাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির অবসান চাই। আমরা আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করব।

লিয়াজোঁ কমিটির বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান ও আবদুল আউয়াল মিন্টু।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির পক্ষে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান এসএম ইউসুফ আলী, হিন্দুরতœ রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল­াল হোসেন মিয়াজি, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা (একাংশ) খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির কারি মো. আবু তাহের, বাংলাদেশের সাম্যবাদী দলের কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

শনিবার ১২ দলীয় জোটসহ কয়েকটি সমমনা দলের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031