ব্রেকিং নিউজঃ

চেম্বার জজের দায়িত্বে বিচারপতি আশফাকুল ইসলাম

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

শনিবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়,  সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য  আগামী ১৪ জুলাই পর্যন্ত অথবা বিচারপতি এম. ইনায়েতুর রহিম দৈনিক চেম্বার কোর্টের স্বীয় দায়িত্ব পুনরায় গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি মো. আশফাকুল ইসলামকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচারপতি মো. আশফাকুল ইসলাম প্রতি রোববার সোমবার ও বুধবার বেলা সোয়া দুইটা থেকে উপস্থিত থেকে চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031