ব্রেকিং নিউজঃ

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

গাজার ধ্বংসস্তূপ ও রাস্তা থেকে অন্তত ১৪ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরের পশ্চিমের এলাকা থেকে ১৪ ফিলিস্তিনির লাশ পেয়েছে তারা। এ মৃতদেহগুলোর মধ্যে অন্তত ১০টি পচনশীল এবং অচেনা ছিল।

অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে আসছে ইসরাইল।

গাজায় ক্রমাগত নৃশংস হামলার জন্য বিশ্বজুড়ে নিন্দার মুখে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই।

প্রায় নয় মাস ধরে চলমান যুদ্ধে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অভাবে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পড়ে আছে।

আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরাইল; যার সর্বশেষ রায়ে অবিলম্বে রাফায় সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে পড়ে আতর্কিত হামলা চালায় হামাস।

ওই ঘটনায় ১ হাজার ২০০ জনের মতো ইসরাইলি নিহত হন। এছাড়া প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে আসে, যাদের মধ্যে বিদেশিও রয়েছে।

পাল্টা জবাবে গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। এরপর থেকে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের বেশির ভাগই নারী ও শিশু।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930