ব্রেকিং নিউজঃ

কাশিমপুর কারাগারে গ্যাস বাবু

সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

সোমবার সকালে পুলিশ পরিদর্শক আমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল বাবুকে প্রিজনভ্যানে ঝিনাইদহ কারাগার থেকে কাশিমপুর কারাগারের উদ্দেশে নিয়ে যান।

বিকালে কাশিমপুর-২ কারাগারে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন ঝিনাইদহ কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার।

এর আগে ২৫ জুন বাবুকে কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয়েছিল

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930