ব্রেকিং নিউজঃ

করোনায় বিশ্বে প্রাণহানির সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ১০৫ জন

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শুক্রবার (১ মে) সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১০৫ জনে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৩ লাখ ৮ হাজার ২৩৩ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তাদের মধ্যে বর্তমানে ২০ লাখ ৩১ হাজার ৩০৯ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৯৪৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১০ লাখ ৪২ হাজার ৮১৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031