ব্রেকিং নিউজঃ

মনে রাখতে হবে কথা কম, কাজ বেশি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। আমার তদারকি ও নজরদারি অব্যাহত থাকবে। আমাদের মনে রাখতে হবে কথা কম, কাজ বেশি।

মঙ্গলবার সচিবালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দপ্তর সংস্থাগুলোর সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজ নিজ জায়গা থেকে স্বাস্থ্য সেবায় ভূমিকা রাখার পরামর্শ দিয়ে ডা. সামন্ত লাল বলেন, আশা করি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতাধীন এ দপ্তর ও সংস্থাগুলো নিষ্ঠার সঙ্গে তাদের এই প্রতিশ্রুতি পালন করবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন আটটি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পাঁচটি দপ্তরের প্রধানদের সঙ্গে নিজ নিজ বিভাগের সচিবরা চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরকারী স্বাস্থ্যসেবা বিভাগের আটটি প্রতিষ্ঠানের নাম- স্বাস্থ্য অধিদফতর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, ওষুধ প্রশাসন অধিদফতর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ইলেক্ট্রোমেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউএন্ডটিসি), ট্রান্সপোর্ট অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেইন্যান্স অর্গানাইজেশন (টেমো)।

এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতাধীন আরও পাঁচটি প্রতিষ্ঠান চুক্তি স্বাক্ষর করে। প্রতিষ্ঠানগুলো হলো- পরিবার পরিকল্পনা অধিদফতর, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নার্সিং ও মিডওয়াফারি অধিদফতর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি নিয়ে অনুষ্ঠিত পৃথক এ দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031