ব্রেকিং নিউজঃ

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২৩০ কোটি টাকার সহায়তা দিচ্ছে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন সামাজিক সুরক্ষা খাতে সংস্কার কার্যক্রমে অনুদান হিসেবে ২৩০ কোটি টাকার বাজেট সহায়তা দিতে রাজি হয়েছে। দারিদ্র্য ও চরম অসমতা দূরীকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সরকারের প্রতিশ্রুতির প্রতি সমর্থন জানানোর জন্য এই অনুদান দেওয়া হচ্ছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল-এনএসএসএস বাজেট বাস্তবায়নে ইইউ এ অর্থ সহায়তা দিচ্ছে। গত বছর বাংলাদেশ সরকার ও ইইউ এর মধ্যে চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এ অর্থ দেয়া হচ্ছে।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক বলেন, সামাজিক নিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করবে। করোনাভাইরাস ঝুঁকি মোকাবিলায় জরুরিভাবে জনস্বাস্থ্য খাতেও সহায়তা করতে প্রস্তুত ইইউ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930