ব্রেকিং নিউজঃ

কানাডাকে পরিণতি সম্পর্কে সতর্ক করল ইরান

ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার কানাডার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইরান।

এমন ‘উস্কানিমূলক’ পদক্ষেপের পরিণতির জন্য কানাডা সরকারকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি।

বৃহস্পতিবার নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এবং আইএসের সন্ত্রাসবাদ মোকাবিলায় অপূরণীয় ভূমিকা পালন করছে আইআরজিসি।

এটি ইরানের সামরিক বাহিনীর অবিচ্ছেদ্য অংশ।  কানাডার অবৈধ পদক্ষেপ বিদ্বেষপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের নীতি ও নিয়ম লঙ্ঘন করেছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের পরিণতির জন্য কানাডা সরকারকে জবাবদিহি করতে হবে।

এদিকে কানাডার এমন সিদ্ধান্তকে অবিবেচক ও অপ্রচলিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি।

তিনি বলেছেন, কানাডার এ পদক্ষেপ রেভল্যুশনারি গার্ডের বৈধ ও প্রতিরোধমূলক ক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলবে না। তেহরান তালিকাভুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে।

বুধবার কানাডার সরকার আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে। আর জানিয়েছে, এই পদক্ষেপ অটোয়াকে ‘সন্ত্রাসী অর্থায়ন মোকাবিলায়’ সহায়তা করবে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এই ঘোষণার পর ইরানে অবস্থানরত কানাডীয়রা নির্বিচারে আটক হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন বলে সতর্ক করেছেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031