ব্রেকিং নিউজঃ

প্রথম ফিরতি ফ্লাইটে ফিরলেন ৪১৭ হাজি

২০২৪ সালের হজের যাবতীয় কার্যক্রম শেষে দেশে ফিরেছেন প্রথম ফিরতি ফ্লাইটের ৪১৭ হাজি। বৃহস্পতিবার সৌদি আরব থেকে নিজ দেশে ফেরেন তারা।

বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন হাজিরা। আর এই ফ্লাইটের মাধ্যমেই শুরু হয় হজ-২০২৪ এর আনুষ্ঠানিক ফিরতি যাত্রা।

শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে এই তথ্য জানা যায়। ২০ জুন থেকে শুরু হয় হজের প্রথম ফিরতি ফ্লাইট। আর হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।

গত ৯ মে ৪১৫ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট বিজি ৩৩০১ কাবার উদ্দেশে যাত্রা করেছিল।

এই ফ্লাইটের মাধ্যমেই হজ-২০২৪ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিলেন হজযাত্রীরা। সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে জানা যায়, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে সর্বমোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন তারা।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশের জন্য হজের কোটা ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। এর মধ্যে সরকারি ব্যবস্থায় ১০ হাজার ১৯৮ জন এবং বাকি ১ লাখ ১৭ হাজার জন বেসরকারি খাতের মাধ্যমে যাওয়ার কথা ছিল। তবে কোটা বেশি থাকলেও হজে যেতে এবার নিবন্ধন কম হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031