ব্রেকিং নিউজঃ

ইসরাইলকে সহায়তা করলে হামলার হুমকি হিজবুল্লাহর, যা বলল সাইপ্রাস

প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহরপ্রধান হাসান নাসরুল্লাহ। তিনি ধারণা করছেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস দখলদার ইসরাইলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে।

বৃহস্পতিবার সাইপ্রাসের মুখপাত্র কনস্ট্যান্টিনোস লেটিমপিওটিস এর জবাব দিয়েছেন। খবর আলজাজিরার।

এ বিষয়ে সাইপ্রাস সরকারের মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহপ্রধানের দেওয়া বিবৃতি এবং হুমকি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সাইপ্রাস কখনও সামরিক সংঘাতে জড়িত ছিল না, হবেও না।

সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলাইডস বলেছেন, তার দ্বীপ রাষ্ট্র ওই অঞ্চলে কোনো সামরিক অভিযানে ‘কোনোভাবেই জড়িত নয়’।

সাইপ্রাসের মুখপাত্র কনস্ট্যান্টিনোস লেটিমপিওটিস বলেন, লেবাননের সঙ্গে আমাদের সম্পর্ক এখনো চমৎকার।

এদিকে লেবানন থেকে আল জাজিরার প্রতিনিধি বলেছেন, হিজবুল্লাহ এখনও সাবধানে এগোচ্ছে। এখনো তারা ইসরাইলের সঙ্গে সম্পর্কের অলিখিত নিয়ম মেনে চলছে।  সংঘাত মূলত সীমান্ত অঞ্চল এবং সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ।

বুধবার নাসরুল্লাহ লেবানন ও ইসরাইলি উপকূলের পশ্চিমে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত ইইউ সদস্য সাইপ্রাসকে সতর্ক করে বলেন, ‘তাদের কাছে তথ্য আছে যে ইসরাইল সাইপ্রাসে সামরিক মহড়া চালাচ্ছে।’

নাসরুল্লাহ বলেন, ‘লেবাননে হামলা চালানোর জন্য যদি সাইপ্রাসের বন্দর এবং ঘাঁটি ইসরাইলি শত্রুদের জন্য খুলে দেওয়া হয়, এটির অর্থ হবে, সাইপ্রাসের সরকার এই যুদ্ধের অংশ এবং প্রতিরোধবাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে কাজ করবে।’

বুধবার বক্তব্যে হাসান নাসরুল্লাহ যা বলতে চেয়েছেন তা হলো, ‘হিজবুল্লাহ ইসরাইলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না। তবে তারা ইসরাইলের ভয়ে ভীতও নয়।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930