ব্রেকিং নিউজঃ

এক আল্লাহ ছাড়া করোনা প্রতিরোধের ক্ষমতা আর কারো নেই: ইমরান খান

প্রাণঘাতী করোনার তান্ডবে বিপর্যস্ত পাকিস্তান। এ পর্যন্ত করোনায় আ’ক্রান্ত হয়ে ৪১ জন মা’রা গেছে পাকিস্তানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮১৮ জন।
এরপরেও সব শ্রেণির মানুষের কথা চিন্তা করে পুরোপুরি লক ডাউনে যাচ্ছে না ইমরান সরকার। পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, কেউই নিরাপদে নেই।নিউইয়র্কের অবস্থা দেখুন, যেখানে সব ধনী মানুষের বসবাস, তবুও তারা করোনা প্রতিরোধ করতে পারছে না। করোনা পরবর্তীতে কি পরিস্থিতি তৈরি হবে এই নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইমরান খান।

বলছেন, জনগণকে রক্ষা করার জন্য এরই মধ্যে সাধ্যমত সব ব্যবস্থা নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন কেউ নিরাপদে নেই । আল্লাহ ছাড়া করোনা প্রতিরোধ করার মত ক্ষমতা আর কারো নেই বলে জানান ইমরান খান।

লাহোর সফর করার পর এমন মন্তব্য করেন তিনি। পাঞ্জাব সরকার করোনা প্রতিরোধে কি কি সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছে তা পর্যবেক্ষণে লাহোর সফর করেন দেশটির প্রধানমন্ত্রী। পাকিস্তান জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষের বসবাস পাঞ্জবে। অঞ্চলটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এরই মধ্যে হাজার ছাড়িয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930