ব্রেকিং নিউজঃ

আজ পবিত্র ঈদুল আজহা

পবিত্র ঈদুল আজহা আজ। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হবে ঈদ।

সকালে ঈদের নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর সামর্থ্যবানরা দেবেন পশু কুরবানি। ঢাকায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায়। এতে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে রাষ্ট্রপতি ঈদগাহে পৌঁছলে প্রধান বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রসহ সংশ্লিষ্টরা তাকে অভ্যর্থনা জানাবেন।

এছাড়া মন্ত্রিসভার সদস্য, সুপ্রিমকোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা এখানে ঈদের নামাজ আদায় করবেন।

নামাজ শেষে রাষ্ট্রপতি ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তবে প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় সম্ভব না হলে রাষ্ট্রপতি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করবেন।

নামাজ শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত ৯টায়, চতুর্থ জামাত ১০টায় ও পঞ্চম জামাত ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031