ব্রেকিং নিউজঃ

দীর্ঘদিন লিচু তাজা রাখার ঘরোয়া পদ্ধতি

রসালো লাল টুকটুকে লিচু খেতে কে না পছন্দ করে! ছোট-বড় সবাই এর স্বাদে মুগ্ধ। এখন লিচুর মৌসুম। তবে এই সুস্বাদু ফলটি বাজারে উঠতে না উঠতেই যেন শেষ হয়ে যায়। এরপর আবার পাওয়ার জন্য সারা বছর অপেক্ষা করতে হয়। অনেকের মুখে প্রায়ই শোনা যায় আরো কিছুদিন যদি বাজারে ফলটি থাকত! এই মৌসুমে তো ভালো করে খেতেই পারলাম না! এ ক্ষেত্রে আপনি চাইলে বেশি করে লিচু কিনে সংরক্ষণ করতে পারেন। কিন্তু আমরা সবাই জানি লিচু বেশিদিন ভালো থাকে না। এটি দ্রুতই নষ্ট হয়ে যায়। তবে এমন কিছু উপায় আছে যেগুলো মেনে চললে খুব সহজেই দীর্ঘদিন লিচু ভালো রাখা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক লিচু সংরক্ষণের উপায়- লিচু সংরক্ষণের জন্য প্রথমেই তার ডাল ও পাতা ছাড়িয়ে নিয়ে কাগজে মুড়িয়ে নিন। এরপর এভাবে নরমাল ফ্রিজে সংরক্ষণ করুন। এভাবে রাখলে লিচুগুলো চুপসে যাবে না। যখনই বের করে খাবেন, লিচু টাটকা ও রসালো থাকবে। সাধারণত লিচু ফ্রিজে রাখলে একদিনেই তা চুপসে যায় এবং লিচুর রসালো ভাব নষ্ট হয়ে যায়। এ ক্ষেত্রে সেটি হওয়ার ভয় থাকবে না। লিচুর বোটা প্রথমেই ছাড়িয়ে নেবেন না। বরং লিচুর সঙ্গে এক ইঞ্চির মতো রেখে তারপর বোঁটাগুলো কেটে নিন। এরপর সেগুলো ১০ মিনিটের মতো পানিতে ভিজিয়ের রাখুন। তারপর লিচুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। খেয়াল রাখবেন লিচুগুলো খোসায় যেন পানি না থাকে। এবার লিচুগুলো খবরের কাগজ দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। তারপর মোটা একটি পলিথিনে সেগুলো রেখে মুখ শক্ত করে আটকে দিতে হবে। এরপরে একটি কাপড়ের ব্যাগ নিন। এবার সেটার ভেতরে কাগজে মোড়ানো লিচুগুলো রেখে দিন। সবশেষে ব্যাগটির মুখ বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিন। কাপড়ের ব্যাগ পাওয়া না গেলে একটি প্লাস্টিকের বক্সে করেও একইভাবে লিচু সংরক্ষণ করতে পারবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031