ব্রেকিং নিউজঃ

স্বপ্ন পূরণ হলো ফারিণের

ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে গিয়ে বিখ্যাত ব্যান্ড ‘কোল্ড প্লে’র কনসার্ট উপভোগ করেছিলেন তাসনিয়া ফারিণ। এবার অভিনেত্রী সাক্ষী হলেন মার্কিন পপ সেনসেশন টেইলর সুইফটের বিশ্বজুড়ে আলোড়ন তোলা ‘দ্য ইরাস ট্যুর’-এর।

গত শুক্রবার স্কটল্যান্ডের এডিনবার্গের মারেফিল্ড স্টেডিয়ামে পারফর্ম করেছেন সুইফট। আগে থেকেই লন্ডনে ছিলেন ফারিণ।

তাই এডিনবার্গে গিয়ে হাজারো দর্শকর ভিড়ে কনসার্টটি উপভোগ করেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে কনসার্টে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেছেন ফারিণ। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওর ক্যাপশনে ফারিণ লিখেছেন, ‌‘এডিনবরায় টেইলর সুইফটের ইরাস ট্যুর দেখা দারুণ এক অভিজ্ঞতা।

আমার ১৬ বছর বয়সি সত্তা আমার জন্য গর্ব বোধ করছে।’ গত রোববার লন্ডনের এডিনবরায় ছিল টেইলর সুইফটের কনসার্ট। বৈশ্বিক ইরাস ট্যুরের অংশ হিসেবে সেখানে পারফর্ম করেছেন গায়িকা। এদিকে বর্তমানে ফারিণও আছেন লন্ডনে।

সুযোগ পেয়ে সামনাসামনি প্রিয় শিল্পীর গান শোনাকে মিস করেন! ফারিণও মিস করেননি টেইলর সুইফটের কনসার্ট। জীবনসঙ্গী শেখ রেজওয়ানের হাত ধরে ঘুরতে ঘুরতে চলে গেলেন গানের আসরে।

মুহূর্তটি অভিনেত্রীকে মনে করিয়ে দেয় তাঁর পুরনো দিনের কথা। তিনি যেন তখন ১৬ বছরের তরুণী! সুইট সিক্সটিন!

এদিকে লন্ডনে ২৫তম রেইনবো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফারিণ অভিনীত ‌‘ফাতিমা’।

এই উৎসবে এটি জিতে নেয় সেরা সিনেমার পুরস্কার। পাশাপাশি অভিনেত্রী হিসেবে ফারিণ পান ‘২৫তম অ্যানিভার্সারি স্পেশাল মেনশন’ সম্মাননা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930