ব্রেকিং নিউজঃ

সাকিবকে রানে ফেরার উপায় বাতলে দিলেন তামিম

ব্যাটে-বলে একদমই ছন্দে নেই তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলংকার বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে মাত্র ৮ রান। গতকাল লো স্কোরিং ম্যাচেও অভিজ্ঞতার প্রতিদান দিতে পারেননি তিনি।  অ্যানরিচ নর্টচের বিপক্ষে পুল শট খেলতে গিয়ে সহজ ক্যাচ দেন সাকিব।

আউট হওয়ার আগে সাকিব করেন ৪ বলে মোটে ৩ রান।  বিশ্বকাপের গ্রুপপর্বের বাকি দুই ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।  এমন আবহে দীর্ঘদিনের সতীর্থ সাকিবকে রানে ফেরার পথ বাতলে দিলেন তামিম ইকবাল।

গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ে দুর্দান্ত করে বাংলাদেশ।  তবে ব্যাটিংয়ে সে ধারা অব্যাহত রাখতে পারেনি টাইগাররা।

১১৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২৯ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।  জুটি গড়ার জন্য থিতু হওয়ার সময়ে শট খেলতে যান সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন দুইজনই।

এখানে দ্রুত দুই উইকেট হারায় টাইগাররা। সাকিবের ব্যাটিংয়ের ধরন এবং নরকিয়ার বোলিং নিয়ে বিশ্লেষণ করেছেন তামিম। যেখানে সাকিবকে শর্ট বলের বিপক্ষে আরো কাজ করতে বলেছেন টাইগার ওপেনার।

ইএসপিএনক্রিকইনফোর অনুষ্ঠানে তামিম বলেন, ‘নরকিয়া আমাদের সঙ্গে খুব ভালো করেছে। এমনকি আপনি যদি এর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখেন, সে সবচেয়ে সফল বোলার ছিল আমাদের বিপক্ষে।

তার খুব পরিষ্কার পরিকল্পনা আছে- শর্ট, ব্যাক অব লেংথ (এর মধ্যেই থাকে)।  কিন্তু কোনোভাবে আমরা তাকে সামলানোর উপায় খুঁজে বের করতে পারিনি। আজকেও একই ঘটনা ঘটেছে।’

‘সাকিব এবং শান্ত দুজনেই শর্ট বলে আউট হয়েছেন। যেখানে এটা প্রায় অনুমিত ছিল যে (নরকিয়া) আপনাকে সে লেংথে বল করতে যাচ্ছে।

সাম্প্রতিককালে সাকিব শর্ট বলে ভুগছে, ওর চোখের সমস্যার পর আমার মনে হয়। এটা এমন এক জিনিস যেটা নিয়ে তার সত্যিই কাজ করা দরকার।’

গত বছর ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নাটকীয়ভাবে বাদ পড়েছিলেন তামিম।  এরপর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি।

কবে জাতীয় দলে ফিরবেন এই নিয়ে বিসিবির সঙ্গে তার কয়েকদফা বৈঠকও হয়েছে।  তবে এখনো তামিমের ফেরা নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930