ব্রেকিং নিউজঃ

আমাকে হারাতে যেকোনো কিছু করতে পারে চীন, করোনা প্রসঙ্গে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাকে হারানোর জন্য ‘যে কোনো কিছুই করতে পারে চীন’ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউসে বার্তাসংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ট্রাম্প মনে করেন, করোনাভাইরাসের প্রকোপের ওপর চীনের নিয়ন্ত্রণ প্রমাণ করে, তাকে নির্বাচনে হারাতে চীন উঠে পড়ে লেগেছে।

হোয়াইট হাউসের ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘আমাকে নির্বাচনে হারাতেই চীনের এই বিশৃঙ্খলা সৃষ্টি। চীন যেভাবে এই মহামারি সামলেছে সেটাই একটা প্রমাণ।’

ট্রাম্প মন্তব্য করেন, সংক্রমণ সম্পর্কে চীনের আরও আগেই পৃথিবীকে জানানো উচিত ছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়, আসন্ন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। অথচ পুনর্নির্বাচনের ক্যাম্পেইনে অর্থনৈতিক উন্নয়নের কথাই বেশি প্রচার করছিলেন ট্রাম্প। করোনাভাইরাস সংকট মোকাবিলায় পর্যাপ্ত উদ্যোগ না নেওয়ার অভিযোগেও সমালোচিত হচ্ছেন তিনি।

অনেকদিন ধরেই চীনের সঙ্গে ‘বাণিজ্য যুদ্ধে’ লিপ্ত যুক্তরাষ্ট্র। এদিকে চীনের প্রতি কোনো বাণিজ্যিক আগ্রাসন আরোপ করতে যাচ্ছেন কীনা এমন প্রশ্নের জবাবে তিনি নির্ধারিত করে কিছুই বলেননি। ট্রাম্প বলেন, ‘অনেক কিছুই করতে পারি আমি। কী ঘটেছে সেটি দেখছি আমরা।’

তিনি আরও বলেন, ‘এ প্রতিযোগিতায় আমাকে হারানোর জন্য যে কোনো কিছুই করতে পারে চীন।’

রিপাবলিকান এ প্রেসিডেন্ট বিশ্বাস করেন, নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে জেতাতে চায় চীন।

করোনাভাইরাস মহামারিতে রোগীর সংখ্যা ও মৃত্যু উভয় দিক থেকেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ৩৯ হাজার ৯০৯ এবং তাদের মধ্যে মারা গেছেন ৬০ হাজার ৯৬৬ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031