ব্রেকিং নিউজঃ

টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠাল আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ১৩তম ম্যাচে মুখোমুখি আয়ারল্যান্ড-কানাডা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। কানাডা-আয়ারল্যান্ড উভয় দল চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে।

উভয় দল নিজেদের প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে আছে। কাজেই পরাজয়ের বৃত্ত থেকে বের হওয়াইয় উভয় দলের প্রথম লক্ষ্য।

কানাডা আসরের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও জয় পায়নি। হেরে যায় ৭ উইকেটের বড় ব্যবধানে।

কানাডার মতো একই অবস্থা আয়ারল্যান্ডের। পল স্টারলিংয়ের নেতৃত্বাধীন আয়ারল্যান্ড বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায়।

গতপরশু বুধবার আইরিশদের ৭৭ রানে অলআউট করে ৮ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ভারত। ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত-কোহলিরা।

কানাডা: অ্যারন জনসন, নবনীত ধালিওয়াল, পারগট সিং, নিকোলাস কিরটন, শ্রেয়াস মোভা, দিলপ্রীত বাজওয়া, সাদ বিন জাফর (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকী, দিলন হেলিগার, কলিম সানা ও জেরেমি গর্ডন।

আয়ারল্যান্ড: পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশ লিটল ও ক্রেইগ ইয়ং।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031