ব্রেকিং নিউজঃ

নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ জয়ী হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকালে নরেন্দ্র মোদিকে এক চিঠি পাঠিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

মোদির উদ্দেশে শেখ হাসিনা লেখেন, ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) জয়ে বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন।

ভারতীয় নির্বাচন কমিশনের ফলাফল বলছে, এবারের নির্বাচনে বিজেপি এককভাবে জয়ী হয়েছে ২৪০টি আসনে। তাতে অবশ্য সরকার গঠনে সমস্যা হবে না দলটির।
কারণ, বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সভুক্ত (এনডিএ) দলগুলো সম্মিলিতভাবে জয়ী হয়েছে মোট ৫৩টি আসনে। ফলে দল এবং জোটের মোট ২৯৩ জন এমপি নিয়ে অনায়াসেই সরকার গঠন করতে পারবে বিজেপি।

তবে ২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনে বিজেপির যে ফলাফল ছিল, তার তুলনায় এবারের ফলাফল খানিকটা হতাশাজনক। কারণ, ২০১৪ সালে লোকসভার ২৮২টি আসনে জয়ী হয়েছিল বিজেপি।

২০১৯ সালের নির্বাচনে দলটির ফলাফল ছিল আরও ভালো। সেবার ৩০৩টি আসনে নির্বাচিত হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। অর্থাৎ গত দুবার চাইলে একাই সরকার গঠন করতে পারত বিজেপি, জোটের সমর্থনের প্রয়োজন পড়ত না।

কিন্তু এবার জোটের সদস্যদের সমর্থন ব্যতীত সরকার গঠন করা কোনোভাবেই সম্ভব হবে না দলটির পক্ষে। এনডিএ জোটের কোনো দল যদি এবার জোট ত্যাগ করে, তাহলে বড় সমস্যায় পড়বে বিজেপি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930