ব্রেকিং নিউজঃ

ঈদে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল বন্ধ: আইজিপি

কুরবানির পশুবাহী গাড়ির সামনে গন্তব্যস্থান উল্লেখ করে ব্যানার লাগানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে এবং সড়কে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। ঈদুল আজহা উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা, সড়ক, রেলপথ ও নৌ-পথের নিরাপত্তা, জনগণের নিরাপদ যাতায়াত এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এসব কথা জানান পুলিশ প্রধান। সোমবার সকালে পুলিশ সদরদপ্তরের হল অব প্রাইডে সভাটি হয়।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপিরা ও ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা, রেঞ্জ ডিআইজিরা ও জেলার পুলিশ সুপাররা অনলাইনে সংযুক্ত ছিলেন।

সভার সভাপতি আইজিপি আল-মামুন বলেন, কুরবানির পশু পরিবহণে কেউ বাধা সৃষ্টি করলে কাছের থানা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার জন্য অনুরোধ করছি। এছাড়া দুর্ঘটনা এড়াতে পণ্যবাহী গাড়িতে বা ট্রাকে ভ্রমণ না করার জন্য সাধারণ নাগরিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930