ব্রেকিং নিউজঃ

রাশিয়ায় আক্রান্তের সংখ্যা লাখের কাছাকাছি

করোনাভাইরাস রাশিয়ায় আক্রান্তের সংখ্যা লাখের কাছে পৌঁছেছে। বুধবার (২৯ এপ্রিল) রাতারাতি ৫ হাজার ৮৪১ জনের মধ্যে করোনার লক্ষণ পাওয়ার পর এ হিসাব জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১০৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯৭২ জনে। আক্রান্ত ৯৯ হাজার ৩৯৯। রাশিয়া করোনায়া আক্রান্ত বিশ্বের অষ্টম দেশ যেখানে মহামারীটি ব্যাপকভাবে সংক্রমিত হয়েছে। খবর আল জাজিরার।

চলতি মাসের শুরু থেকেই দেশটিতে কোভিড-১৯ মহামারী রূপে ছড়িয়ে পড়তে শুরু করে। দেশটিতে এখন লকডাউনের পঞ্চম সপ্তাহ চলছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, এর প্রবৃদ্ধি ৪ থেকে ৬ ভাগ কমে যেতে পারে।

মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, লকডাউন আরো অন্তত দুই সপ্তাহের জন্য বহাল থাকতে পারে। রাশিয়ায় মহামারীটি এখনো তার সর্বোচ্চে পৌঁছেনি বলে সতর্ক করে দেন তিনি। তার মতে, পরিস্থিতি খুবই জটিল। রাশিয়া  মহামারি মোকাবিলায় একাট  নতুন এবং  সম্ভবত সবচেয়ে তীব্র পর্যায়ে পড়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031