ব্রেকিং নিউজঃ

‘ড. ইউনূস প্যাথোলজিক্যাল লায়ার’

গ্রামীণ ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার মাসুদ আখতার অভিযোগ করেছেন ড.মুহাম্মদ ইউনূস তার আইনজীবীর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সৃষ্টি নিয়ে ভুল ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন ড. ইউনূস ‘প্যাথোলজিক্যাল লায়ার’। তিনি সোমবার সুপ্রিমকোর্ট অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের বিফকালে এসব কথা বলেন।

গ্রামীণ ব্যাংকের চিফ লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার মাসুদ আখতার বলেন ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতাকালীন ক্ষুদ্রঋণ নিয়ে রিসার্চ প্রজেক্টের দায়িত্ব পালন করেন।

পরে তিনি তা কৃষি মন্ত্রণালয়ে নিয়ে যান। তখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সৃষ্টি। যার দায়িত্বে ছিলেন ড. ইউনূস। সেখানে ইনভেস্টমেন্ট সরকারের। তার কিছু নেই।

ড. ইউনূসের ও তার বাবার একটি ঋণ জর্জরিত প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানকে বাঁচাতে ড. ইউনূস ঋণ ছাড় করেন। তিনি তা মওকুফ করান। যা তিনি করতে পারেন না, বলে মন্তব্য করেন এই আইনজীবী।

তিনি আরও বলেন, আমরা ড. ইউনুসকে আঘাত করিনি। তার অপকর্ম তুলে ধরেছি। প্যাকেজেজ করপোরেশনকে উনি গ্রামীণ ব্যাংককে দিয়ে দিয়েছেন বলে বক্তব্য দিয়েছেন।

কিন্তু, এ ধরনের কোনো দলিল গ্রামীণ ব্যাংকের নেই। এই আইনজীবী বলেন এসবিএফ থেকে তিনি ঋণ নিয়েছেন। কিন্তু, এসবিএফ গ্রামীণ ব্যাংকের ফান্ড। গ্রামীণ ব্যাংকের আইনের ব্যত্যয় ঘটিয়ে তিনি ঋণ নিয়েছেন। বিদেশি কারও কাছ থেকে নয়।

গ্রামীণ ব্যাংকের আইনজীবী বলেন, ড. ইউনূস বলেছেন, উনি নিজ বা পারিবারিক কোনো সুবিধা নেননি। কিন্তু, উনি প্রিন্টিং প্রেসের জন্য ওনার প্রতিষ্ঠানকে শতকোটি টাকার ওয়ার্ক অর্ডার দিয়েছেন ও তা ৩০-৪০% বেশি দরে দিয়ে। উনার এক জিএম এসবের প্রতিবাদ করেছেন, তাকে উনি নির্যাতন করেছেন।

গ্রামীণ ব্যাংকের জন্য ড. ইউনূসের সেক্রিফাইস অনস্বীকার্য : এদিকে ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেছেন, গ্রামীণ ব্যাংকের জন্য ড. ইউনূসের সেক্রিফাইস অনস্বীকার্য।

সোমবার এসব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই আইনজীবী। তিনি বলেন, ড. ইউনুস যে প্রকল্প দিয়ে শুরু করেন, সেই প্রকল্পের নাম গ্রামীণ ব্যাংক প্রকল্প।

আবদুল্লাহ আল মামুন বলেন, যেসব লোক বিবৃতি দিচ্ছে তাদের চাকরি ছিল না, আজ তারা ড. ইউনূসের বদনাম করছেন। গ্রামীণ ব্যাংক যখন সৃষ্টি করেন, তখন গ্রামীণ ব্যাংকের এত সম্পদ ছিল না।

আইনজীবী বলেন, গ্রামীণ ব্যাংক লোভ-লালসায় পড়েছে। প্যাকেজেজ করপোরেশন ড. ইউনূস গ্রামীণ ব্যাংককে  দেননি, তার ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছেন। গ্রামীণ ব্যাংকের তখন এত সম্পদ ছিল না।

তিনি বলেন, প্যাকেজেজ করপোরেশন দিয়ে গ্রামীণ ব্যাংক লাভ করেছে, আর ড. ইউনূস ও তার পরিবার নিঃস্ব হয়েছেন। তার পরিবার এর জন্য সেক্রিফাইস করেছে। আল মামুন বলেন, একটা বিশেষ গোষ্ঠী তার বিপক্ষে কাজ করছে।

তার সঙ্গে আন্তর্জাতিক একটি মহলেরও হাত আছে। তিনি বলেন, ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতেও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু উনি তা প্রত্যাখ্যান করেন। উনি দারিদ্র্য দূর করতে চেয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930