ব্রেকিং নিউজঃ

ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশ ছেড়েছেন বেনজীর: মির্জা ফখরুল

ক্ষমতাসীনদের প্রশ্রয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দেশ ছেড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

দুর্নীতির অভিযোগে নানামুখী চাপে পড়া পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদ কোথায় আছেন তা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। এর মধ্যে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে পরিবারসহ দেশ ছেড়েছেন বেনজীর।

সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশপ্রধানের বিষয়ে কোনো তথ্য নেই বলা হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বেনজীর আহমেদ দেশ ছেড়েছেন। আর ক্ষমতাসীনদের প্রশ্রয়ে তিনি দেশ ছেড়েছেন।

মির্জা ফখরুল বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ ও পুলিশ প্রধান বেনজীর ইস্যুতে সরকারের বক্তব্য লোক দেখানো প্রতারণা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930