ব্রেকিং নিউজঃ

ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার সোয়া ৭টার দিকে এ কম্পন অনুভূত হয়। ভূমিম্পের উৎপত্তিস্থল মিয়ানমার।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। তবে এ প্রতিবেদন লেখার সময় রাত ৮টা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২৮ এপ্রিল রাজশাহী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। হালকা ভূমিকম্প হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তার আগে গত ২০ এপ্রিল চট্টগ্রাম মৃদু ভূমিকম্প অনুভূত হয়।  ৩ দশমিক ৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে অনুভূত হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930