ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়াসহ ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ৫ আগস্ট

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।

এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দেন। এরপর খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আকতারুজ্জামান শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম।

পরে ওই বছরের ৫ অক্টোবর ১৬ আসামিদের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. আবুল কাসেম ফকির আদালতে অভিযোগপত্র দেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31